Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জনগণনার কাজ না করলে জেল-জরিমানা!

বুধবার থেকে শুরু হয়েছে কলকাতায় আদমসুমারির কাজে নিযুক্ত গণনাকর্মীদের প্রশিক্ষণ। কিন্তু দেখা যাচ্ছে, তালিকাভুক্ত গণনাকার্মীদের একাংশ প্রশিক্ষণে অংশ নেয়নি।

জনগণনার কাজ না করলে জেল-জরিমানা!
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার থেকে শুরু হয়েছে কলকাতায় আদমসুমারির কাজে নিযুক্ত গণনাকর্মীদের প্রশিক্ষণ। কিন্তু দেখা যাচ্ছে,  তালিকাভুক্ত গণনাকার্মীদের একাংশ প্রশিক্ষণে অংশ নেয়নি। এই অবস্থায় সেন্সাস কর্তৃপক্ষ মনে করিয়ে দিচ্ছে, জণগণনার কাজ না করলে রয়েছে শাস্তির বিধান। সেন্সাস অফিসাররা জানাচ্ছেন, কোনো কর্মচারী যদি গণনায় অংশগ্রহণ করতে না চান, তাহলে নির্দিষ্ট কারণ জানাতে হবে। কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে তবেই তাঁকে গণনার কাজের বাইরে রাখা যেতে পারে। কিন্তু অন্য কোনো অজুহাত দেখিয়ে জনগণনার কাজে অংশ না নিলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট সরকারি কর্মীকে। সেন্সাস আইন, ১৯৪৮ অনুযায়ী তিন বছর পর্যন্ত জেল এবং ১০০০ টাকা জরিমানা নির্দিষ্ট করা রয়েছে। গণনার কাজে ব্লক এনুমারেটর বা গণনাকারী হিসাবে ৮১১২ জনের তালিকা তৈরি হয়েছে। এছাড়াও রয়েছেন ১৮০০ সুপারভাইজার। প্রত্যেক গণনাকারীকে ৭০০-৮০০ জন নাগরিকের গণনার দায়িত্ব দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ