Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জগৎবল্লভপুরের পঞ্চায়েত প্রধান ধৃত

পুলিশের চোখে ধুলো দিয়ে বীরভূমের শান্তিনিকেতনে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। সেখান থেকেই গ্রেপ্তার হলেন জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া পঞ্চায়েতের প্রধান মহম্মদ নিজাম এবং ওই পঞ্চায়েতের সদস্য আলি হোসেন মল্লিক।

জগৎবল্লভপুরের পঞ্চায়েত প্রধান ধৃত
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুলিশের চোখে ধুলো দিয়ে বীরভূমের শান্তিনিকেতনে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। সেখান থেকেই গ্রেপ্তার হলেন জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া পঞ্চায়েতের প্রধান মহম্মদ নিজাম এবং ওই পঞ্চায়েতের সদস্য আলি হোসেন মল্লিক। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে জগৎবল্লভপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হলে তাঁদের তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়। গত পঞ্চায়েত নির্বাচনের পর মারধর, গুরুতর আঘাত, প্রাণহানির চেষ্টা এবং জুলুমবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে দু’জনের বিরুদ্ধে। পাশাপাশি সরকারি পদমর্যাদার অপব্যবহার করে সরকারি অর্থ এবং ত্রাণসামগ্রী তছরুপের অভিযোগও রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযোগ সামনে আসার পর থেকেই দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত কয়েকদিন ধরে তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এর মধ্যেই রবিবার গোপন সূত্রে খবর আসে, শান্তিনিকেতনে রয়েছেন পঞ্চায়েত প্রধান ও সদস্য। খবরের সত্যতা যাচাই করে দ্রুত সেখানে পৌঁছন জগৎবল্লভপুর থানার পুলিশকর্মীরা। এরপর নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে দু’জনকেই পাকড়াও করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ