Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, একাধিক ব্যবস্থা হাওড়া গ্রামীণে

দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, একাধিক ব্যবস্থা হাওড়া গ্রামীণে
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া : আজ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দিন কয়েক ধরেই দীঘায় উৎসবের ঢেউ। ইতিমধ্যে মন্দিরে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার আয়োজিত হয়েছে মহাযজ্ঞ। বুধবারই সেই মাহেন্দ্রক্ষণ। উদ্বোধন হবে 

Advertisement

মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর লাগোয়া হাওড়া গ্রামীণ জেলাকে সাজিয়ে তোলা হয়েছে। ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া ও বাগনানে দু’টি তোরণ করা হয়েছে। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে একাধিক পানীয় জলের কিয়স্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হেল্পডেস্ক খোলা হয়েছে। বিভিন্ন ব্লকে মন্দিরের যজ্ঞ ও উদ্বোধন অনু্ষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যানার ও ফ্লেক্স টাঙানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ