Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে পিটিয়ে খুনের অভিযোগ! তদন্তে পুলিস

শহরে পিটিয়ে খুনের অভিযোগ! চাঞ্চল্য যাদবপুরের বিজয়গর এলাকায়।

যাদবপুরে পিটিয়ে খুনের অভিযোগ! তদন্তে পুলিস
  • ৮ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে পিটিয়ে খুনের অভিযোগ! চাঞ্চল্য যাদবপুরের বিজয়গর এলাকায়। সূত্রের খবর, যাদবপুরের বিজয়গড়ের বাসিন্দা জয়ন্ত সেন একজন ক্যাব চালক। গত ৪ মার্চ সারাদিন ডিউটি করে রাত ১১টা ৩০ মিনিট নাগাদ বিজয়গড়ে নিজের ফ্ল্যাটে ফেরেন। প্রতিদিনের মতোই নিজের ফ্ল্যাটের পাশে গাড়িটি পার্ক করেন তিনি। তখনই সেখানে দাঁড় করিয়ে রাখা একটি স্কুটারে ধাক্কা লাগে ও সেটি পড়ে যায়। তারপরেই সেখানে থাকা পাঁচ যুবক জয়ন্তবাবুকে আচমকাই মারধর করতে শুরু করে। পরিস্থিতি দেখে ছুটে আসেন স্থানীয়রা। কোনওরকমে ওই মারমুখী যুবকদের হাত থেকে জয়ন্তবাবুকে উদ্ধার করেন তাঁরা। দাদাকে বাঁচাতে ছুটে আসেন ভাই প্রশান্ত সেনও। জখম অবস্থায় জয়ন্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সে। যদিও শেষরক্ষা হয়নি জয়ন্তবাবুর। গতকাল, শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে যাদবপুর থানার দ্বারস্থ হন প্রশান্তবাবু। অভিযোগ, পুলিস প্রথমে মামলা দায়ের করতে গড়িমসি করে। পরে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ