Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফ্যাশন মঞ্চে চমক জ্যাকলিনের

বিশ্বজুড়ে প্রসিদ্ধ কান চলচ্চিত্র উৎসব। কেবল ফিল্ম ফেস্টিভ্যাল নয়, ফ্যাশনের মঞ্চ হিসাবেও অত্যন্ত জনপ্রিয় কানের লাল গালিচা

ফ্যাশন মঞ্চে চমক জ্যাকলিনের
  • ৫ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

• বিশ্বজুড়ে প্রসিদ্ধ কান চলচ্চিত্র উৎসব। কেবল ফিল্ম ফেস্টিভ্যাল নয়, ফ্যাশনের মঞ্চ হিসাবেও অত্যন্ত জনপ্রিয় কানের লাল গালিচা। আন্তর্জাতিক মানের তাবড় তারকারা অংশ নেন এই মঞ্চে। প্রতি বছর ভারতীয় তারকাদের দিকেও নজর রাখেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, এ বছর কানের মঞ্চে প্রত্যাবর্তন হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজের। ২০২৪ সালে শেষবার এই মঞ্চে দেখা গিয়েছিল জ্যাকলিনকে। ফের তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবার জ্যাকলিনের সাজ কেমন হয়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। উল্লেখ্য, আগামী ১২ মে থেকে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ মে পর্যন্ত। জ্যাকলিনকে এরপর দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে। আগামী জুন মাসে মুক্তি পাবে সিনেমাটি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ