নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগে ঘরের মাঠে রাজস্থান এফসি’কে ২-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর। রবিবার ১১ মিনিটে মোহিত সিংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় হোম টিম। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান করিম। দিনের অপর খেলায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-২ ড্র করল শিলং লাজং। ১৪ ও ২১ মিনিটে ওয়েডের জোড়া গোলে লিড নিয়েছিল চার্চিল। তবে ডগলাস ও রেনানের গোলে সমতায় ফেরে লাজং।



