Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জোড়া দুর্ঘটনায় জখম চার

জোড়া দুর্ঘটনায় জখম চার
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: পৃথক পথ দুর্ঘটনায় আহত চার। গুরুতর জখম দু’জনকে মালদহ মেডিক্যালে কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনা দুটি ঘটেছে হবিবপুর ব্লকের নিত্যনন্দপুরের মালদহ-নালাগোলা রাজ্য সড়ক এবং বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুরের নিমডাঙ্গা এলাকায়। 
Advertisement
স্থানীয়রা জানান, মালদহ-নালাগোলা রাজ্য সড়কে যানবাহনের দৌরাত্ম্য বেড়েই চলেছে। সম্প্রতি রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ হওয়ার পর দ্রুতগতিতে যানবাহন চলছে। এতে প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে রাজ্য সড়কে। অবিলম্বে যান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যানন্দপুরে একটি যাত্রী বোঝাই টোটোর সঙ্গে সাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বৃদ্ধ সাইকেল চালক ও টোটোর দুই যাত্রী ছিটকে পড়ে জখম হন। তিনজনকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আহতদের মধ্যে গুরুতর অবস্থা ৬২ বছর বয়সী ভারতী বর্মনের। 
পাশাপাশি, নিমডাঙ্গায় একটি ট্রাক্টর মহেশপুরের দিকে যাচ্ছিল। সাইকেল চালক ট্রাক্টরের সামনে এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় সাইকেল চালক মোশারফ মণ্ডল ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাঁকে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মাথায় গুরুতর চোট থাকায় তাঁকেও মালদহ মেডিক্যালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ