Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জে বি রায় আয়ুর্বেদিক কলেজের ভোটে জয়ী তৃণমূল

জে বি রায় আয়ুর্বেদিক কলেজের ভোটে জয়ী তৃণমূল
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের পর প্রথম কোনও ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হল তৃণমূল। বৃহস্পতিবার উত্তর কলকাতার জে বি রায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র সংসদ নির্বাচনে ১৭-০ ভোটে জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা কোনও মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে ছাত্র সংসদের নিরঙ্কুশ ক্ষমতা যায় তৃণমূল ছাত্র পরিষদের হাতে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, আর জি কর কাণ্ডের পর প্রথম একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভোট হল। তাতে বিরোধীরা মনোনয়নপত্র জমা না দিয়ে প্রমাণ করল যে তাদের কোনও সংগঠন ও লোকজন নেই। রাজ্যের ছাত্রছাত্রী মমতার নেতৃত্বের উপর ভরসা রেখেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ