নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেক্টর ইউস্তের চোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সোমবার বিকেলে ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দেন স্প্যানিশ ডিফেন্ডার। তবে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি তিনি। ফিজিওর কাছে রিহ্যাবের পর ড্রেসিং-রুমে ফেরেন ইউস্তে। ভুটানে এএফসি চ্যালেঞ্জ কাপ চলাকালীন কুঁচকিতে চোট পান এই স্প্যানিশ স্টপার। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে দেশে ফিরে যান তিনি। এখনও পুরো সুস্থ নন। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও অনিশ্চিত তিনি। দুরন্ত ফর্মে থাকা পেড্রো বেনালির দলের বিরুদ্ধে ইউস্তেকে না পেলে অস্বস্তি বাড়বে ইস্ট বেঙ্গলের। গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হিজাজি মাহের বেশ নজর টানলেও তিনি বেশ শ্লথ। ফলে রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
Advertisement
এদিকে, জাতীয় দল ফেরত ফুটবলাররা বুধবার মোহন বাগান প্র্যাকটিসে যোগ দেন। লিস্টন, মনবীর, আপুইয়ারা ছন্দেই আছেন। তাঁদের কন্ডিশন দেখে বেশ স্বস্তিতে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। শনিবার ঘরের মাঠে হোসে মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ইস্পাতনগরীরর দলকে হারাতে মরিয়া কামিংসদের স্প্যানিশ কোচ। পেত্রাতোস, ম্যাকলারেনদের দিয়ে শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলাতে চান হোসে মোলিনা।
আগামী ২৭ নভেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। দুরন্ত ফর্মে থাকা নাগুয়েরোদের রোখাই চেরনিশভ ব্রিগেডের বড় চ্যালেঞ্জ। বিদেশি ডিফেন্ডার আদজা চোট পাওয়ার পর সাদা-কালো রক্ষণের বেআব্রু দশা প্রকট। এখন অবশ্য তিনি আগের চেয়ে অনেকটাই ফিট।