বরোদা: মহিলাদের প্রিমিয়ার লিগে জয়ে ফিরল গুজরাত জায়ান্টস। রবিবার ইউপি ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারালেন হারলিন দেওলরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উত্তর প্রদেশের দলটি ৯ উইকেটে তুলেছে ১৪৩ রান। জবাবে দু’ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত (১৪৪-৪)। ব্যাট হাতে ৫২ রান করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া হারলিন ৩৪ ও ডিয়ান্দ্রো ডটিন ৩৩ রানে অপরাজিত থাকেন। ইউপি ওয়ারিয়র্সের হয়ে উমা ছেত্রী (২৪) ও ক্যাপ্টেন দীপ্তি শর্মা (৩৯) রান করেন। গুজরাতের প্রিয়া মিশ্র নেন তিনটি উইকেট।



