Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউনুস সরকারের বিরুদ্ধে হাসিনার মন্তব্য সমর্থন করে না ভারত: মিস্রি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ইউনুস সরকারের বিরুদ্ধে হাসিনার মন্তব্যকে সমর্থন করে না ভারত। বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে এমনটাই জানিয়েছেন তিনি।

ইউনুস সরকারের বিরুদ্ধে হাসিনার মন্তব্য সমর্থন করে না ভারত: মিস্রি
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ইউনুস সরকারের বিরুদ্ধে হাসিনার মন্তব্যকে সমর্থন করে না ভারত। বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে এমনটাই জানিয়েছেন তিনি। মিস্রি বলেন, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ‘নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল কিংবা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় দিল্লি।’ বিদেশ সচিব আরও বলেন, হাসিনা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে বিবৃতি দিয়েছেন। তাঁকে এধরনের কোনও সুযোগ করে দেওয়া হয়নি, যাতে ভারতে বসে তিনি  রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন। পাশাপাশি তৃতীয় কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ভারতের ঐতিহ্যগত নীতিরই অংশ বলেও মন্তব্য করেন মিস্রি। চলতি সপ্তাহে ঢাকা সফরে গিয়েছিলেন তিনি। তারপর তাঁর এই মন্তব্য বাংলাদেশের উদ্দেশে স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে দিল্লি-ঢাকার মধ্যে উত্তাপ বাড়তে থাকে। এব্যাপারে দিল্লির তরফে উদ্বেগের কথা জানালেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের বার্তাই দিয়েছে দুই দেশ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ