Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইতিহাস সংসদের অধিবেশনে যোগ দেশের তিনশো গবেষকের

ইতিহাস সংসদের অধিবেশনে যোগ দেশের তিনশো গবেষকের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের অধিবেশন শুরু হল জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিদের ভাষণের পর প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত এবং ভারত বহির্ভূত অন্যান্য দেশ বিভাগে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। তাঁদের মধ্যে ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রজিত পালিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক স্বাতী বিশ্বাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য দত্ত, রামকৃষ্ণ সাদরা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের ইতিহাসের অধ্যাপক সোমা মারিক। উত্তরবঙ্গের ইতিহাস চর্চার প্রাচীন থেকে আধুনিক যুগ নিয়ে আলোচনা করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন বিভাগীয় প্রধান আনন্দগোপাল ঘোষ, অধ্যাপক সুতপা সিনহা, পিডি উইমেন্স কলেজের ইতিহাসের অধ্যাপক রূপন সরকার। তিনদিনের ওই অধিবেশনে আজ ও কাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন-প্রবীণ গবেষকরা তাঁদের গবেষণার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সম্পাদক তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিসকুমার দাস। তিনি জানিয়েছেন, এবার গোটা দেশ থেকে তিনশোরও বেশি গবেষক যোগ দিচ্ছেন। আমাদের লক্ষ্য, ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনিষ্ঠ ইতিহাসের চর্চা করা। সেরা প্রবন্ধের জন্য পুরষ্কৃত করা হয় এদিন। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের অধিবেশন উপলক্ষ্যে জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজে বইমেলারও আয়োজন করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ