ইতিহাস গড়ল মনোজ বাজপেয়ী অভিনীত ছবি ‘দ্য ফেবল’। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে লন্ডনে আয়োজিত লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’-এর পুরস্কার জিতল এই ছবি। ১৯৮৭ সালে প্রথমবার এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়েছিল। তারপর থেকে কোনও ভারতীয় ছবি এই ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পায়নি। এ বছর বার্লিনেল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ প্রিমিয়ার হয় ‘ফেবল’-এর। পাশাপাশি চলতি বছর মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের স্পেশাল জুরি প্রাইজ জিতেছিল রাম রেড্ডি পরিচালিত ছবিটি। মনোজ অভিনীত এই ছবির সাফল্যে খুশি তাঁর অনুরাগীরা।



