Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইতিহাস গড়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়ী ট্রাম্প, শুভেচ্ছা জানালেন পুতিন

আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে। বিশ্বে দুই শক্তিধর দেশ কার্যত আলাদা সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত। নানা বিষয়ে মতবিরোধ লেগেই থাকে দুই দেশের মধ্যে।

ইতিহাস গড়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়ী ট্রাম্প, শুভেচ্ছা জানালেন পুতিন
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মস্কো, ৮ নভেম্বর: আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে। বিশ্বে দুই শক্তিধর দেশ কার্যত আলাদা সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত। নানা বিষয়ে মতবিরোধ লেগেই থাকে দুই দেশের মধ্যে। কিন্তু কয়েকটি ঘটনা দেখে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব সম্ভবত মিটতে চলেছে। তাহলে কী কাছাকাছি আসতে চলেছে দুই দেশ? সদ্য আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তিনি। তাঁকেই শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতুহলের সৃষ্টি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল, বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাঁকে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন পুতিন। তিনি জানান, নির্বাচনে জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করা এবং ইউক্রেন সমস্যা মেটানোর কথাও বলেছেন তিনি। বলেন, এই বিষয়ে আমাদের ভেবে দেখার দরকার রয়েছে। ট্রাম্পের প্রশাসনের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হলে নিশ্চই সাড়া দেব। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনাতেও বসতে রাজি আছি। পুতিনের এই বার্তাই এখন বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ