Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে প্রতিবেশী যুবক যুবতীর আত্মহত্যার চেষ্টা

ইটাহারে প্রতিবেশী যুবক যুবতীর আত্মহত্যার চেষ্টা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সংবাদদাতা রায়গঞ্জ: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রতিবেশী দুই যুবক যুবতীর। ভ্যালেন্টাইনস ডে’র আগের রাতে একটি ভুট্টা খেত থেকে তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাঁরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সম্ভবত প্রেমে বাধা পেয়েই তাঁরা এই পথ বেছে নেওয়ার চেষ্টা করেছিলেন। ইটাহার থানার পুলিসের বক্তব্য, এখনও কোনও পক্ষ থানায় কোনও অভিযোগ করেনি। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অধীন পতিরাজ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পতিরাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায় বর্মন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার ভুট্টা খেত থেকে প্রতিবেশী দুই যুবক যুবতীকে উদ্ধার করা হয়েছে। আমাদের অনুমান ওরা প্রেমঘটিত কারণেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অসুস্থ যুবতী। কিন্তু প্রণয় নিয়ে লুকোছাপায় রাজি নন প্রেমিক যুবক। রায়গঞ্জ মেডিক্যালের শয্যায় শুয়েই তিনি প্রেমের কথা কবুল করেছেন। তিনি জানিয়েছেন সমাজের বাধা পেয়েই যুগলে মিলে কীটনাশক খেয়েছিলাম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ