Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে পরীক্ষা শেষে বই ছিঁড়ে ওড়াল পড়ুয়ারা

ইটাহারে পরীক্ষা শেষে বই ছিঁড়ে ওড়াল পড়ুয়ারা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: হঠাৎ ইটাহারের রাস্তায় উড়ছে বইয়ের হাজার হাজার ছেঁড়া পাতা। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সোমবার পরীক্ষার্থীদের বিকৃত উল্লাসের এমনই ছবি দেখা গেল ইটাহারের চৌরঙ্গী এলাকায় জাতীয় সড়ক ও ইটাহার-চাঁচল রাজ্য সড়কে। বইয়ের ছেঁড়া পাতা উড়িয়ে আনন্দে মাতল কিছু মাধ্যমিক পরীক্ষার্থী। কেউ আবার মোবাইলে বানাল রিল। তবে পড়ুয়াদের এই কর্মকান্ডে লজ্জিত মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা এবং সাধারণ মানুষ। সোমবার ছিল মাদ্রাসা বোর্ডের শেষদিনের পরীক্ষা। ইটাহারের রাধানগর হাই মাদ্রাসায় সেন্টার পড়ে ইটাহারের কঁচুয়া হাই মাদ্রাসা ও ভাটিন গ্রাম হাই মাদ্রাসার। সোমবার পরীক্ষা শেষে দুটি মাদ্রাসার পরীক্ষার্থীরা যে যার মতো ছোট গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা দেয়। একাংশ পড়ুয়া ফেরার পথে বইয়ের পাতা ছিঁড়ে ওড়াতে থাকে।  কঁচুয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক নাইম আলি বলেন, পড়ুয়াদের এই আচরণ কখনই কাম্য নয়। এই কাজ অত্যন্ত লজ্জার ও অশোভনীয়। এতেই ক্ষান্ত থাকেনি পরীক্ষার্থীরা।  চৌরঙ্গী এলাকায় গাড়ি দাঁড়াতেই ১০ থেকে ১৫ জন পরীক্ষার্থী গাড়ি থেকে নেমে পড়ে। তারপর বস্তা ভর্তি বইয়ের ছেঁড়া পাতা জাতীয় সড়কে দাঁড়িয়ে ওড়াতে থাকে।  ভাটিনগ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা দেবশ্রী কর্মকারের কথায়, আসলে পড়ুয়াদের নৈতিক অবক্ষয় হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ