Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে ধর্ষণের অভিযোগে ধৃত

অষ্টম শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতকে বুধবার আদালতে পেশ করে ইটাহার থানার পুলিস। ধৃতের নাম রাহুল হক। নির্যাতিতা নাবালিকা ও ধৃত যুবকের বাড়ি ইটাহারের পৃথক দুটি গ্রামে।

ইটাহারে ধর্ষণের অভিযোগে ধৃত
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: অষ্টম শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতকে বুধবার আদালতে পেশ করে ইটাহার থানার পুলিস। ধৃতের নাম রাহুল হক। নির্যাতিতা নাবালিকা ও ধৃত যুবকের বাড়ি ইটাহারের পৃথক দুটি গ্রামে। 
Advertisement
নাবালিকার পরিজনের অভিযোগ, ২৯ জানুয়ারি নাবালিকাটি তার দাদুর বাড়ি ঘুরতে যায়। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দাদুর বাড়ি থেকে ওই নাবালিকাকে তুলে পাশেই একটি মাঠে নিয়ে যায় যুবকটি। এরপর নাবালিকাটির উপর নির্যাতন চালায়। নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা জমায়েত হতেই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ