Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত আইটি কর্মী

নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত আইটি কর্মী
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নিউটাউন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ গাড়ির ধাক্কায় প্রাণ হারান বাইকচালক। মৃতের নাম বির্জু তেলেগু ওরফে সুমন (২৫)। দক্ষিণ ভারতের বাসিন্দা তিনি। কর্মসূত্রে নিউটাউনের যাত্রাগাছিতে থাকতেন। তিনি পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সেন্ট্রাল মলের পিছনে গোল বিল্ডিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকে চেপে যাচ্ছিলেন ওই যুবক। আচমকাই সামনের একটি গাড়ি দাঁড়িয়ে যায়। ডানদিকের দরজা খুলে নামতে যান সেই গাড়ির চালক। নিয়ন্ত্রণে রাখতে না পেরে বাইক সমেত চালক ধাক্কা মারে গাড়ির দরজায়। ছিটকে পড়েন বাইকচালক। তাঁর মাথায় হেলমেট ছিল না। সেই সময়েই পিছন থেকে অন্য একটি গাড়ি গতিতে আসছিল। বাইকচালকের মাথার উপর উঠে যায় গাড়ির চাকা। তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহত যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর জি কর মেডিক্যাল কলেজে স্থানাম্তরিত করা হয় যুবককে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় আইটি কর্মীকে। বিধাননগর কমিশনারেটের নিউটাউন থানার পুলিস গাড়িটিকে আটক করেছে। মৃতের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ