Bartaman Logo
৯ জুন, ২০২৬

সিগারেট কিনে দিতে অস্বীকার, তথ্য-প্রযুক্তি কর্মীকে গাড়িতে পিষে খুন

সিগারেট কিনে দিতে অস্বীকার, তথ্য-প্রযুক্তি কর্মীকে গাড়িতে পিষে খুন
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: গাড়িতে বসে সিগারেট কিনে আনতে হুকুম দিয়েছিলেন। অজানা ওই ব্যক্তির কথা কান দেননি এইচ এন সঞ্জয় নামে ২৯ বছরের তথ্য-প্রযুক্তি কর্মী। আর তা নিয়েই গাড়ির চালকের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। এর জেরেই সঞ্জয়কে গাড়ির ধাক্কা দিয়ে খুন করা হল। বেঙ্গালুরুর বাজারহাল্লি এলাকায় এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালকের নাম প্রতীক। তিনি এক বেসরকারি সংস্থার ম্যানেজার। ওই ঘটনায় মৃত সঞ্জয়ের সহকর্মী চেতন পূজামাথ গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।  পুলিস জানিয়েছে, গত ১০ মে ভোরে অফিসের ব্রেকে বন্ধু চেতনকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ধূমপান করছিলেন সঞ্জয়। হঠাৎ করেই প্রতীক গাড়িতে চেপে তাঁদের সামনে এসে দাঁড়ান। গাড়িতে বসেই সামনের একটি দোকান থেকে সিগারেট কিনে আনতে বলেন সঞ্জয়কে।  অজানা ব্যক্তির ওই কথায় কান দেননি সঞ্জয়। তার জেরে দু’জনের বাগবিতণ্ডাও হয়। তৎক্ষণাৎ পথচারীরা বিবাদ থামিয়ে দেন। কিছুক্ষণ পর সঞ্জয় ও চেতন বাইকে চেপে অফিসের উদ্দেশে রওনা দেন। ঠিক তখনই প্রতীক পিছু ধাওয়া করে সঞ্জয়দের বাইরকে গাড়ি নিয়ে ধাক্কা দেন। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সঞ্জয়কে মৃত ঘোষণা করেন। ধৃত প্রতীক ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ