Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলার থিমকান্ট্রি ইজরায়েল! শুরু প্রতিবাদ

আসন্ন ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে গিল্ডের সঙ্গে সংঘাত শুরু হয়েছে উপদেষ্টা কমিটির।

বইমেলার থিমকান্ট্রি ইজরায়েল! শুরু প্রতিবাদ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আসন্ন ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে গিল্ডের সঙ্গে সংঘাত শুরু হয়েছে উপদেষ্টা কমিটির। এরই মাঝে সোমবার উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে, এবার বইমেলার থিম কান্ট্রি হিসাবে ইজরায়েলকে নিয়ে আসা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। ওই ঘোষণা নিয়ে মঙ্গলবার থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রতিবাদ। 

Advertisement

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন, ‘শোনা গেল, কলকাতা বইমেলার থিম ইজরায়েল। গণহত্যাকারী দেশ ইজরায়েল। সেই দেশ কলকাতা বইমেলার থিম। এর থেকে লজ্জার আর কিছু আছে কি?’ চিত্রশিল্পী হীরণ মিত্র লিখেছেন, ‘আমি ২০২৭ বইমেলা বয়কট করলাম। প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ালাম’।
শুধু সোশ্যাল মিডিয়াই নয়। প্রতিবাদ জানিয়েছে এসএফআইও। সংগঠনের রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি যদি হয় গণহত্যাকারী ইজরায়েল, ‘ছাত্র সংগ্রাম’ স্টলের থিম হবে প্যালেস্টাইন।

Advertisement
সম্পর্কিত সংবাদ