নয়াদিল্লি: ছাব্বিশের আইপিএলে ঈশান কিষানকে বড় দায়িত্ব দিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের অবর্তমানে বাঁ হাতি ব্যাটারকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। আসলে অজি তারকা প্যাট কামিন্স চোটে ভুগছেন। কোটিপতি লিগে তাঁর খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাই বিকল্প অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছে সানরাইজার্স কর্তৃপক্ষ। একটা সময় অভিষেক শর্মা দৌড়ে ছিলেন। কিন্তু টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেননি বাঁ-হাতি ওপেনার। তাই ঈশানের উপর ভরসা রাখতে চলেছে দল। বিশ্বকাপের আসরে টিম ইন্ডিয়াকে ভরসা জুগিয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, ‘দ্য হান্ড্রেড’ লিগে পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদকে দলে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সানরাইজার্স কর্তৃপক্ষ। তাই আইপিএলে স্বদেশীয় ঈশানকে নেতৃত্বভার দিয়ে কিছুটা মুখরক্ষার চেষ্টা।



