Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ঈশান

দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল। বাকি স্রেফ আনুষ্ঠানিকতা। ২০১২-১৩ মরশুমে শেষবার এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল

দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ঈশান
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল। বাকি স্রেফ আনুষ্ঠানিকতা। ২০১২-১৩ মরশুমে শেষবার এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এত বছরের খরা কাটিয়ে দলীপে এবার উড়তে চলেছে পূর্বাঞ্চলের পতাকা। চিপকে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ফাইনালের চতুর্থ দিনের শেষে ৫৮৪ রানে এগিয়ে ঈশান কিষানের দল। প্রথম ইনিংসে ৩৭২ রানের বড়ো লিডের পরিপ্রেক্ষিতে ট্রফিতে কার্যত একহাত স্পর্শই করে ফেলেছে পূর্বাঞ্চল। এদিন দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৪২ নিয়ে শুরু করে। তাদের ইনিংস থামে ৩৩৬ রানে। তিলক ভার্মা আউট হন ৯৯ রানে। ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। কিন্তু অভিমন্যু ঈশ্বরণ (৩), বৈভব সূর্যবংশী (৮) রান পাননি। ক্যাপ্টেন ঈশান প্রথম ইনিংসে ২৭০-এর পর দ্বিতীয় ইনিংসে করেন ৮০। চতুর্থ দিনের শেষে দলের স্কোর ৫ উইকেটে ২১২।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ