যে কোনো চরিত্রের জন্য বাড়তি প্রস্তুতি নেন অভিনেতা ঈশান খট্টর। আর যে চরিত্র তিনি আগে করেছেন, তার জন্য তো আলাদা প্রস্তুতি লাগেও। বর্তমানে ঈশান ব্যস্ত ‘দ্য রয়্যালস’ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে। এই সিরিজের জন্য জোরকদমে চলছে তাঁর প্রস্তুতি। সদ্য সমাজমাধ্যমে সেই প্রস্তুতির ছবি শেয়ার করেছেন ঈশান। কয়েকদিনের মধ্যেই সিরিজের শ্যুটিং শুরু হবে বলে খবর। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। এবার সিরিজ ফোকাস করছে রাজবাড়ির বিভিন্ন বিষয় ও তার বর্তমান পরিস্থিতির দিকে। আগের সিজনে ঈশানের বিপরীতে ভূমি পেডনেকরকে দেখা গেলেও এবার আর তা যাবে না। সিরিজটি ছেড়ে দিয়েছেন ভূমি।



