Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্মীদের ঘরের ভোট দলের ঝুলিতে কি ঢুকছে? তৃণমূলের বৈঠকে আলোচনা

সভায় ব্যাপক ভিড়, অথচ ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায় না।

কর্মীদের ঘরের ভোট দলের ঝুলিতে কি ঢুকছে? তৃণমূলের বৈঠকে আলোচনা
  • ৩০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: সভায় ব্যাপক ভিড়, অথচ ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায় না। মমতা বন্দোপাধ্যায়ও মালদহ জেলা সফরে এসে বিষয়টি নিয়ে অবাক হওয়ার কথা জানিয়েছিলেন। গত কয়েকটি নির্বাচনে বারবার একই চিত্র দেখে এবার আটঘাট বেঁধে নির্বাচনের ময়দানে নামার পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের।

Advertisement

উত্তর মালদহ লোকসভা এবং মালদহ বিধানসভা কেন্দ্রে পুরাতন মালদহ শহর এবং গ্রামীণ এলাকা। ওই এলাকায় তৃণমূল মাদার, যুব, ছাত্র, শ্রমিক সংগঠন শক্তিশালী বলে দাবি তৃণমূলের। অথচ সংশ্লিষ্ট লোকসভা এবং বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল প্রার্থীরা ভোটে বার বার পরাজিত হচ্ছেন। কেন এমন হচ্ছে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেটাই অন্যতম চিন্তা তৃণমূলের কাছে। 
দলের একাংশের মতে, কর্মীদের পরিবারের সব ভোট তৃণমূলের ঝুলিতে পড়ে না বলেই বারবার এমনটা হচ্ছে। ৩ ডিসেম্বর গাজোলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল কর্মীকে সেখানে আনতে পুরাতন মালদহে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রাতে প্রস্তুতি বৈঠক হয়। সেখানে পর্যালোচনায় দলীয় কর্মী, সমর্থকদের পরিবারের সব ভোট না পাওয়ার বিষয়টি উঠে আসে। উপস্থিত কর্মীদের পরামর্শ দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প রয়েছে। আগামী দিনে দলীয় কর্মীদের বাড়ির মহিলা সহ অন্য সদস্যদের সেসব বোঝাতে হবে। তৃণমূলের জেলা সহ সভাপতি নব রঞ্জন সিনহা বলেন, আমরা আজ পর্যন্ত জেলায় দলকে একটা সাংসদ এবং পুরাতন মালদহ থেকে বিধায়ক দিতে পারিনি। এটা লজ্জার বিষয়। একাধিক মিটিংয়ে বলেছি, আগে দলের কর্মীদের পরিবারকে বোঝাতে হবে। কেননা কর্মীদের পরিবারের সব ভোট আমরা পাই না। জেলায় তৃণমূলের এত কর্মী, সমর্থক রয়েছেন, তাঁদের সব ভোট পেলে ভালো ফল হবেই।
বৈঠকে ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, বশিষ্ঠ ত্রিবেদী, পুরাতন মালদহ শহর তৃণমূল সভাপতি বিভূতি ঘোষ, যুব সভাপতি অর্জুন ঘোষ সহ একাধিক কাউন্সিলার। বিজেপিকে তোপ দেগে স্থানীয় তৃণমূল নেতা বশিষ্ঠ এবং কার্তিক বলেন, মুখ্যমন্ত্রী এক লক্ষ ১০ হাজার টাকা করে দেন দুর্গাপুজো করতে। এদিকে পদ্মের নেতারা শুধু ভাষণ দিচ্ছেন। উত্তর মালদহের বিজেপির সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্যের কথায়,  রাজ্যকে টাকা দেয় কেন্দ্র, সেটা দিয়েই উন্নয়ন হয়। রাজ্য হিসেবও দিতে পারে না। পরের বিধানসভা নির্বাচনেও পুরাতন মালদহে বিজেপি লিড নেবে।  তৃণমূলের বৈঠক।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ