Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউডে কাজের পরিবেশ নেই, অভিযোগ করে ইন্ডাস্ট্রি ছাড়ছেন সীমা?

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ড্রিম গার্ল ২’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’— সাম্প্রতিক অতীতের এসব সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী সীমা পাহওয়া।

বলিউডে কাজের পরিবেশ নেই, অভিযোগ করে ইন্ডাস্ট্রি ছাড়ছেন সীমা?
  • ২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ড্রিম গার্ল ২’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’— সাম্প্রতিক অতীতের এসব সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী সীমা পাহওয়া। বলিউডে তাঁর দীর্ঘ কেরিয়ার। চরিত্রাভিনেত্রী হিসেবেই চিরকাল সমাদর পেয়েছেন। তবে এবার নাকি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাঁর অভিযোগ, সৃজনশীল শিল্পীদেরই নাকি একঘরে করে দিচ্ছে বলিউড। ফলে নষ্ট হচ্ছে কাজের পরিবেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা বলেন, ‘এখন ইন্ডাস্ট্রিতে সৃজনশীলতার কোনও মূল্য নেই। বরং ব্যবসায়ীরা রাজত্ব করছে। আমরা যারা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তাদের পক্ষে এই পরিবেশে আর কাজ করা সম্ভব হবে বলে মনে হয় না। আমাকে এও শুনতে হয়েছে, আমার চিন্তাধারা অনেক পুরনো। এখনকার নির্মাতারা হয়তো বিশ্বাস করেন, শুধু কমার্শিয়াল উপাদান দিয়ে ছবি চলে। তার জন্য গল্প বা অভিনেতার প্রয়োজন নেই।’ আগামী মাসে মুক্তি পাবে ‘ভুল চুক মাফ’। সে ছবিতে রাজকুমার রাওয়ের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সীমা। তিনি জানান, এই ধরনের চিত্রনাট্য এখন খুব কম আসে। ফলে কাজের সুযোগ সর্বস্তরে কমছে বলেই দাবি অভিনেত্রীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ