Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

জাহ্নবীর নতুন নায়ক

জুটি বাঁধছেন অভিনেতা লক্ষ্য ও জাহ্নবী কাপুর। ধর্মা প্রোডাকশন হাউজের রোমান্টিক একটি ছবিতে দেখা যাবে তাঁদের। এই নিয়ে চতুর্থবার ধর্মা প্রোডাকশনের সঙ্গে কাজ করবেন লক্ষ্য।

জাহ্নবীর নতুন নায়ক
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• জুটি বাঁধছেন অভিনেতা লক্ষ্য ও জাহ্নবী কাপুর। ধর্মা প্রোডাকশন হাউজের রোমান্টিক একটি ছবিতে দেখা যাবে তাঁদের। এই নিয়ে চতুর্থবার ধর্মা প্রোডাকশনের সঙ্গে কাজ করবেন লক্ষ্য। আসলে ‘দোস্তানা ২’-এর হাত ধরেই প্রাথমিক ভাবে লক্ষ্য ও জাহ্নবীকে এক ছবিতে দেখা যেত। সম্প্রতি জানা যায়, এই ছবি থেকে সরে এসেছেন জাহ্নবী।। তাঁর পরিবর্তে অভিনয় করবেন অভিনেত্রী প্রতিভা রত্না। এই আবহে শোনা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনা সংস্থার আরও একটি ছবিতে জুটি বাঁধছেন লক্ষ্য ও জাহ্নবী। শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় ‘ব্যাডস অব বলিউড’-সিরিজের মাধ্যমে চর্চায় রয়েছেন লক্ষ্য। তাঁর কাজ পছন্দ করেছেন দর্শকের বড় অংশ। এরপর অনন্যা পাণ্ডের সঙ্গে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে তাঁর অভিনয়। পাশাপাশি ‘দোস্তানা ২’তেও কাজ করছেন নায়ক।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ