Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষক বদলিতে ‘অনিয়ম’, সরব রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ

শিক্ষক বদলিতে অর্থের বিনিময়ে অনিয়মের অভিযোগ তুলেছে রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। তাদের দাবি, প্রয়োজনীয় স্কুলগুলি বঞ্চিত হচ্ছে। বিস্তারিত পড়ুন।

শিক্ষক বদলিতে ‘অনিয়ম’,  সরব রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অর্থের বিনিময়ে শিক্ষক-শিক্ষিকাদের বদলি করার অভিযোগ,  সরব অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। সোমবার এই ইস্যুতে উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ (ডিপিএসসি) ও জেলা বিদ্যালয় পরিদর্শকের (ডিআই) দপ্তরে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের দাবি, সার্ভিস ইউটিলাইজেশনের নামে যাঁদের অনিয়মিতভাবে বদলি করা হয়েছে, তাঁদের পূর্বের কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। জেলায় এমন বহু সরকারি স্কুল রয়েছে যেখানে পড়ুয়ার তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি। আবার বহু স্কুলে ঘাটতি রয়েছে। এই ভারসাম্য বজায় রাখতে শিক্ষাদপ্তর সময়ে সময়ে ‘সারপ্লাস বদলি’ বা উদ্বৃত্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় স্কুলে স্থানান্তর করে। তবে মহাসংঘের অভিযোগ, তৃণমূল আমলে উত্তর ২৪ পরগনায় ‘সার্ভিস ইউটিলাইজেশন’-এর নামে নিয়ম ভেঙে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিক্ষক-শিক্ষিকাদের এমন সব স্কুলে বদলি করা হয়েছে, যেখানে আগে থেকে উদ্বৃত্ত শিক্ষক ছিলেন। ফলে প্রকৃত প্রয়োজন থাকা স্কুলগুলি বঞ্চিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণগোপাল মণ্ডল বলেন, সার্ভিস ইউটিলাইজেশনের নামে যেভাবে টাকার বিনিময়ে উদ্বৃত্ত শিক্ষক থাকা স্কুলে বদলি করা হয়েছে, তা সম্পূর্ণ অনিয়ম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ