Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে খুন!

ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে চলল গুলি। মৃত্যু হল দু’জন বিচারপতির। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার।

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে খুন!
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তেহরান, ১৯ জানুয়ারি: ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে চলল গুলি। মৃত্যু হল দু’জন বিচারপতির। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার। সেদেশের পুলিস জানিয়েছে, গুলি করে খুন করা হয়েছে সুপ্রিম কোর্টের দু’জন বিচারপতিকে। মৃতেরা হলেন, আলি রাজিনি (৭১) এবং মহম্মদ মোগিশে (৬৮)। তাঁরা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের মতো অপরাধগুলির মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে ১৯৯৮ সালেও রাজিনিকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিস সূত্রের খবর, বিচারকদের খুন করার পরই পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন আততায়ীও। তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। আততায়ীর নাম-পরিচয়ও প্রকাশ করেননি তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সেদেশের পুলিস। শুরু হয়েছে তদন্ত।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ