তেহরান: মিড টার্ম নির্বাচনে মুখ থুবড়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিপক্ষেই ভোট দিয়েছেন আমেরিকার নাগরিকরা। তবে শুধু মার্কিন জনতা নয়, ট্রাম্পের এই পরাজয়ে উৎসবের আবহ কয়েকশো কিলোমিটার দূরের তেহরানেও। ইরান সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ট্রাম্পের এই যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন মার্কিনিরা। আমরা সেই রায়কে সম্মান করি।’ যদিও ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই এক বার্তায় জানিয়েছেন, মার্কিন আইনসভায় রদবদলে তাঁদের আচরণে কোনো বদল হবে না। বরং আরও বড়ো আকারে ইরানের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে বুধবার ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয়েছিল তেহরানে। সেই
মিছিলে অংশ নেন হাজার হাজার ইরানি নাগরিক।



