জয়পুর: মরুরাজ্যে বিরাট ঝড়। রবিবার রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় বেঙ্গালুরুর। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলে আরসিবি। মাত্র ১ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে জয় নিশ্চিত করল তারা। এদিন স্বমূর্তিতে দেখা গেল কোহলিকে। ৪৫ বলে ৬২ রানের (অপরাজিত) অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন কিং কোহলি। স্পর্শ করলেন নতুন মাইলফলক। দ্বিতীয় প্লেয়ার হিসেবে আইপিএলে শততম হাফসেঞ্চুরির নজির গড়লেন তিনি। এদিন ভক্তদের মনজয় করেন সল্ট। ৩৩ বলে ৬৫ রান তোলেন তিনি। এছা়ড়া ৪০ রানে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন পাদিক্কল।



