Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

৯৯ রানে হার গুজরাত টাইটান্সের

চলতি আইপিএলের শুরুটা ভালো হলেও পরপর চারটি ম্যাচে হারের মুখ দেখতে হয় মুম্বইকে। ফলে এদিন সেই ধাক্কা ভুলে  ঘুরে দাঁড়ানোই ছিল তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

৯৯ রানে হার গুজরাত টাইটান্সের
  • ২১ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

আমেদাবাদ, ২০ এপ্রিল: অবশেষে জয়ের কক্ষপথে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। রীতিমতো দাপটের সঙ্গে। সোমবার আমেদাবাদে গুজরাত টাইটান্সকে ৯৯ রানে হারিয়ে দিল তারা। মুম্বইয়ের এই জয়ের নায়ক তিলক ভার্মা। গুরুত্বপূর্ণ দিনে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন এই বাঁ হাতি ব্যাটার। ম্যাচের সেরাও তিনি।

Advertisement

চলতি আইপিএলের শুরুটা ভালো হলেও পরপর চারটি ম্যাচে হারের মুখ দেখতে হয় মুম্বইকে। ফলে এদিন সেই ধাক্কা ভুলে  ঘুরে দাঁড়ানোই ছিল তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। গুজরাত টাইটান্সকে তাদের ঘরের মাঠে ধরাশায়ী  করে সেই লক্ষ্যে সফল হল হার্দিক ব্রিগেড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য হোঁচট খেতে হয়েছিল মুম্বইকে। ৫.৫ ওভারে মাত্র ৪৪ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় তারা। এই পরিস্থিতিতে হাল ধরেন নমন ধীর ও তিলক ভার্মা। ৪৫ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস উপহার দিলেন তিলক। অন্যদিকে, নমনের সংগ্রহ ৩২ বলে ৪৫রান। যার দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সের রান দাঁড়ায় ১৯৯।

জবাবে ব্যাট করতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাতের ব্যাটিং অর্ডার। প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাই সুদর্শন। অধিনায়ক শুভমনের সংগ্রহ মাত্র ১৪ রান। দলের হয়ে সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের। ১৭ বলে ২৬। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ১০০ রানে অল আউট হয়ে যায় গুজরাত টাইটান্স দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ