বিশাখাপত্তনম: রবিবাসরীয় প্রথম ম্যাচে সহজ জয় দিল্লির। হায়দরাবাদের দেওয়া ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। হাতে ছিল সাত উইকেট। দলের হয়ে ডু প্লেসি সর্বোচ্চ ৫০ রান তোলেন।

এদিন বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। প্রথম থেকেই হায়দরাবাদের ব্যাটিং লাইনে ধস নামে। ৪.১ ওভারে ৩৭ রানে চার উইকেট পড়ে যায়। এই পরিস্থিতিতে হাল ধরেন ক্লাসেন ও অনিকেত ভার্মা জুটি। ৩২ রানে আউট হন ক্লাসেন। অনিকেত করেন ৭৪ রান। এছাড়া কেউ ব্যাট হাতে কার্যত দাঁড়াতেই পারেননি। ১৮.৪ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্সরা। বিরোধী শিবিরে একাই কাঁপ ধরিয়ে দেন মিচেল স্টার্ক। ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে একাই পাঁচ উইকেট নিয়েছেন দিল্লির এই পেস বোলার।