Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় দিল্লির

লখনউয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় দিল্লির
  • ২২ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

লখনউ: লখনউয়ের বিরুদ্ধে সহজ জয় দিল্লির। মঙ্গলবার ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল অক্ষর প্যাটেলরা। এদিনের জয়ের ফলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে ছ’টিতেই জয় পেল দিল্লি। এদিনের প্লেয়ার অব দ্য ম্যাচ মুকেশ কুমার।

Advertisement

এদিন টসে জিতে লখনউকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক। ঘরের মাঠে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি লখনউয়ের। দুই ওপেনার মার্করাম ৫২ ও মার্শ ৪৫ রান তোলেন। কিন্তু মিডল অর্ডার ব্যর্থ। একমাত্র উল্লেখযোগ্য আয়ুশের ৩৬ রান। খাতা না খুলে প্যাভিলিয়ানে ফিরে যান অধিনায়ক পন্থ। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে লখনউ।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ভালো খেলেন দিল্লির ব্যাটাররা। ৪২ বলে ৫৭ রান তোলেন কে এল রাহুল। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম ৫,০০০ রানের রেকর্ড গড়লেন তিনি। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস উপহার দিয়েছেন অভিষেক পোড়েলও। ৩৬ রানে তোলেন ৫১ রান। যার দৌলতে ১৭.৫ ওভারে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৬১। লখনউকে তাদের ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে দিল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ