Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দেশে ফিরছে আইপিএলের মেগা নিলাম

গত তিন বছর আইপিএলের নিলাম আয়োজিত হয়েছিল দুবাই, ডেড্ডা ও আবুধাবিতে। তবে এবার তা ভারতে ফিরতে চলেছে।

দেশে ফিরছে আইপিএলের মেগা নিলাম
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত তিন বছর আইপিএলের নিলাম আয়োজিত হয়েছিল দুবাই, ডেড্ডা ও আবুধাবিতে। তবে এবার তা ভারতে ফিরতে চলেছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালের মন্তব্য, ‘প্রতিবছরই আমরা আইপিএল নিলাম ভারতে আয়োজনের চেষ্টা করি। কিন্তু তা সম্ভব হয় না। কারণ, ওই সময় বিয়ে বাড়ির মরশুম চলে। তাই উপযুক্ত ভেন্যু পাওয়া যায় না। তবে এবার নিলাম ছোটো করে হবে। আশা করি, ভেন্যু পেয়ে যাব।’ যদিও এখনও পর্যন্ত কোনো শহরের নাম ঠিক হয়নি। বোর্ডের পছন্দের ভিত্তিতেই শহর চূড়ান্ত হবে।

Advertisement

১৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমে আইপিএল চেয়ারম্যান পদে পুননির্বাচিত হতে চলেছেন অরুণ ধুমাল। এছাড়া আইপিএল গর্ভনিং কাউন্সিলে আবারও থাকতে চলেছেন খয়রুল মজুমদার। এজিএমে আইপিএলের নিলামের ভেন্যুর পাশাপাশি আলোচনা হবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মও। সাম্প্রতিক সময়ে এই নিয়ম নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম রোহিত শর্মা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া। তাঁদের যুক্তি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে অলরাউন্ডারের ভূমিকা ম্লান হচ্ছে। তবে নিয়ম অনুযায়ী, ২০২৭ পর্যন্ত এই নিয়ম বহাল থাকার কথা। ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে ফিডব্যাক চেয়েছে বোর্ড। তার ভিত্তিতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ