Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হেরেও শীর্ষেই বিরাটরা

শুক্রবার বিরাট কোহলিরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫৫ রানে হেরেও টেবিলের শীর্ষে রইলেন।

হেরেও শীর্ষেই বিরাটরা
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: প্লে-অফের প্রথম দুই দলের মধ্যে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই দল। শুক্রবার বিরাট কোহলিরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫৫ রানে হেরেও টেবিলের শীর্ষে রইলেন। অভিষেক শর্মারা ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর গুজরাত সমসংখ্যক পয়েন্ট পেয়েও দ্বিতীয় স্থান দখল করল নেট রান রেটের হিসেবে। এদিন প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৪ উইকেটে তোলে ২৫৫। জবাবে আরসিবি থামল ৪ উইকেটে ২০০ রানে।

Advertisement

নেট রান-রেটের বিচারে প্রথম দুই দলের মধ্যে থাকা নিশ্চিত করতে বেঙ্গালুরুকে অন্তত ১৬৬ করতেই হত। সেই লক্ষ্যে সফল তারা। রান তাড়া করতে নেমে ১৫ রানে ফেরেন বিরাট। উল্লেখ্য, এদিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার (২৮১) রেকর্ড গড়লেন ভিকে। সঙ্গী ওপেনার বেঙ্কটেশ আয়ারের ১৯ বলে ৪৪ রান করেন। দেবদূত পাদিক্কালও থামলেন ২১ রানে। অধিনায়ক রজত পাটীদার ৫৬ রান করে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়েছে গিয়েছে। সানরাইজার্সের বড় ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার অভিষেক শর্মা (৫৬) ও ট্রাভিস হেড (২৬)। এরপর ৪৬ বলে ৭৯ করেন ঈশান। ক্লাসেন করেন ৫১। নীতীশ রেড্ডিও (১২ বলে অপরাজিত ২৯) চালান প্রথম ইনিংসের শেষপর্বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ