জয়পুর, ৯ মে: ফের জয়। যার ফলে প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হল গুজরাত টাইটান্সের। শনিবার রাজস্থান রয়্যালসকে ৭৭ রানে হারিয়ে দিল গিল বাহিনী। ১১ ম্যাচ খেলে গুজরাতের পয়েন্ট দাঁড়াল ১৪। সেইসঙ্গে দ্বিতীয় স্থান দখল করল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন সাই সুদর্শন ও শুভমন গিল। ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তোলে তারা। যার দৌলতে রানের পাহাড় গড়ে গুজরাত টাইটান্স। প্রথম উইকেট পড়ে ১১৮ রানে। ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরেন সাই সুদর্শন। এর পরে মাত্র ব্যক্তিগত ১৩ রানে আউট হন বাটলার। ৪৪ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন গিল। যার দৌলতে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে গুজরাত তোলে ২২৯। পাঞ্জাবের ব্রিজেশ শর্মা দু’টি উইকেট নিয়েছেন।
২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাজিক দেখাতে ব্যর্থ হলেন রাজস্থানের ব্যাটাররা। যার ফলে ১৬.৩ ওভারে মাত্র ১৫২ রানে অল-আউট হয়ে যায় দল। এদিন প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন গুজরাতের রশিদ খান। ৪ ওভারে ৩৩ রান দিয়ে একাই চারটে উইকেট পকেটে ভরেন তিনি। ব্যাটে ব্যর্থ রাজস্থান অধিনায়ক যশস্বী। করেন মাত্র ৩ রান। বৈভবের ব্যক্তিগত সংগ্রহ ৩৬। রবীন্দ্র জাদেজা ৩৮ রানে আউট হন।