Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদের কাছে লজ্জার হার কেকেআর-এর

প্লে-অফের আশা আগেই শেষ হয়েছিল। রবিবার এবারের অভিযানের শেষ ম্যাচেও লজ্জার হার কেকেআর-এর।

হায়দরাবাদের কাছে লজ্জার হার কেকেআর-এর
  • ২৬ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

দিল্লি: প্লে-অফের আশা আগেই শেষ হয়েছিল। রবিবার এবারের অভিযানের শেষ ম্যাচেও লজ্জার হার কেকেআর-এর। এদিন দিল্লিতে নিয়মরক্ষার লড়াইয়ে হায়দরাবাদের কাছে ১১০ রানে পরাজিত হলেন অজিঙ্কা রাহানেরা। এদিনের ম্যাচের সেরা ক্লাসেন। 

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। অপরাজিত শতরান উপহার দেন ক্লাসেন। ১০৫ রান করেন তিনি। এছাড়া হেডের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭৬ রান। যার দৌলতে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে তারা।

বিপুল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। ১৮.৪ ওভারে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায় কলকাতা। এদিন দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন মণীশ পান্ডে। তাঁর সংগ্রহ ২৩ বলে ৩৭ রান। অধিনায়ক রাহানে করেন ১৫ রান। হায়দরাবাদের উনাদকাট, মালিঙ্গা ও হর্ষ দুবে তিনটি করে উইকেট নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ