জয়পুর: রবিবার রাজস্থানকে হারিয়ে প্লে-অফের টিকিট কার্যত পাকা করে ফেলল পাঞ্জাব। ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রাজস্থান তোলে ২০৯ রান। যার ফলে ১০ রানে জয় পেল প্রীতি জিন্টার দল।

এদিন জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শুরুটা মন্দ হয়নি শ্রেয়স আইয়ারদের। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৭০ রান তোলেন নেহাল। অপরাজিত ৫৯ রানের ইনিংস উপহার দেন শশাঙ্ক সিং। অধিনায়ক শ্রেয়স তোলেন ৩০ রান। যার দৌলতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে পঞ্জাব। রাজস্থানের তুষার একাই দু’টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন পরাগ, আকাশ।
২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের শুরুটা ভালো হলেও শেষের দিকে একেবারে ধস নামে। হাফসেঞ্চুরি করেন ওপেনার যশস্বী। সূর্যবংশী ৪০ রান তোলেন। অধিনায়ক সঞ্জু ১৬ বলে ২০ রান করেন। ৩১ বলে ৫৩ রান তোলেন ধ্রুব। তিনি ফিরে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে রাজস্থানের ব্যাটিং লাইনে ধস নামে। শেষ ওভারে পরপর দু’টি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে রাজস্থান। পাঞ্জাবের হরপ্রীত তিনটি এবং জ্যাসেন ও ওমরজাই দু’টি করে উইকেট পেয়েছেন।