Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল ছাত্রকে অনিচ্ছাকৃত খুন, চার্জ গঠনের শুনানি ১২ মার্চ

২০২৩ সালে গিরিশ পার্ক থানা এলাকার রবীন্দ্র সরণিতে লোহার রড দিয়ে মারার ফলে বছর সতেরোর এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়ে শোরগোল পড়ছিল এলাকায়।

স্কুল ছাত্রকে অনিচ্ছাকৃত খুন, চার্জ গঠনের শুনানি ১২ মার্চ
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালে গিরিশ পার্ক থানা এলাকার রবীন্দ্র সরণিতে লোহার রড দিয়ে মারার ফলে বছর সতেরোর এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়ে শোরগোল পড়ছিল এলাকায়। ঘটনার প্রায় ২৮ মাস পর সোমবার মারধর ও অনিচ্ছাকৃত এই খুনের মামলায় কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক সন্তোষ পাঠক আগামী ১২ মার্চ চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেন।

Advertisement

বেলগাছিয়ার বাসিন্দা মৃত ছাত্রের বাবা রামজনম কৌরী কোর্ট চত্বরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,‘ছেলেটা বাড়ি থেকে বের হল। ফিরে এল মৃত অবস্থায়। ঘটনার পর ন্যায় বিচারের আশায় পুলিশ ও আদালতের দরজায় ঘুরে বেড়াচ্ছি। কবে ন্যায় বিচার মিলবে, জানি না।’ এই মামলার বিশেষ সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু ও তাঁর সহকারী সৈকত পান্ডে বলেন, ২০২৩ সালের ২৭ অক্টোবর গিরিশ পার্ক থানা এলাকায় ঘটনাটি ঘটে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। অভিযুক্তরা সকলেই এখন জামিনে আছে। অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বার বার দাবি

করেন, তাঁদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

জানা গিয়েছে, জল ও চায়ের দাম বেশি নেওয়ায় দোকানির সঙ্গে বচসা হয়েছিল। তার জেরেই ওই দোকানি লোহার রড দিয়ে ওই পড়ুয়ার মাথায় আঘাত করে। তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই ছাত্রের দাদাও জখম হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ