Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বর্তমান’-এর উদ্যোগে আজ বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান সল্টলেকে

‘আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড’ এবং ‘বর্তমান’ যৌথভাবে বিনিয়োগ সংক্রান্ত এক সচেতনতা কর্মসূচির আয়োজন করতে চলেছে আজ শনিবার।

‘বর্তমান’-এর উদ্যোগে আজ বিনিয়োগ  সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান সল্টলেকে
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড’ এবং ‘বর্তমান’ যৌথভাবে বিনিয়োগ সংক্রান্ত এক সচেতনতা কর্মসূচির আয়োজন করতে চলেছে আজ শনিবার। বিকাল চারটে থেকে সল্টলেকের গোল্ডেন টিউলিপ ব্যাঙ্কোয়েটে ‘গল্পে আড্ডায় ইনভেস্টমেন্টের ম্যাজিক মন্ত্র’ শিরোনামের ওই অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, ব্যক্তিগত সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে পার্থক্য, উদ্বৃত্ত বা হাতে থাকা অর্থ ব্যবহারের জন্য সঠিক বাজেট তৈরি, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য কার্যকর করার লক্ষ্যে বিনিয়োগ, পোর্টফোলিও গঠন, বিনিয়োগের দিশা নির্ণয়, বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি কাটিয়ে ওঠার উপায় প্রভৃতি সম্পর্কে সম্যক ধারণা পাবেন অংশগ্রহণকারীরা। কীভাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি সম্ভব, তা নিয়ে আলোচনা হবে এদিন। এরইসঙ্গে থাকছে প্রশ্নোত্তরপর্ব, গান, মজা, খাওয়াদাওয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ