Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্তর্জাতিক বিধবা দিবসে এসে খুশি করবী, রাবেয়ারা

আপনাদের চিন্তা নেই। যে কোনও প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সরকার সব সময় আপনাদের পাশে আছে। মঙ্গলবার এভাবেই করবীদেবী, অমৃতাদেবী, রাবেয়া বেওয়াদের আশ্বস্ত করলেন জনপ্রতিনিধিরা।

আন্তর্জাতিক বিধবা দিবসে এসে খুশি করবী, রাবেয়ারা
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া : আপনাদের চিন্তা নেই। যে কোনও প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সরকার সব সময় আপনাদের পাশে আছে। মঙ্গলবার এভাবেই করবীদেবী, অমৃতাদেবী, রাবেয়া বেওয়াদের আশ্বস্ত করলেন জনপ্রতিনিধিরা। আন্তর্জাতিক বিধবা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার শ্যামপুর ২ নং ব্লকের বারগ্রাম গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এক অনুষ্ঠানে বিধবা মহিলাদের পাশে থাকার বার্তাই দিলেন জনপ্রতিনিধিরা। রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যেগে বারগ্রাম পঞ্চায়েতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মণ্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা, শ্যামপুর ২ নং ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত শতাধিক বিধবা মহিলাকে সরকারের নানা প্রকল্প সর্ম্পকে সচেতন করার পাশাপাশি তাঁদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে জুলফিকার জানান, বিধবাদের জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্প থাকলেও অনেকেই সেই সর্ম্পকে সচেতন নয়। শুধু তাই নয়, অনেক বিধবা নানা আইনি বিষয়ে নিজেদের অসহায় বলে মনে করেন। তাদের এইসব বিষয়ে সচেতন করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। সরকারের এই উদ্যোগে খুশি করবী, অমৃতা, রাবেয়ারা। তাঁদের বক্তব্য, অনুষ্ঠানে অনেক কিছু জেনে এখন নিজেদের আর অসহায় বলে মনে হচ্ছে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ