Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোগ্রাহী অনুষ্ঠান

১০৩ জন নৃত্যশিল্পীর উপস্থাপনায় অনুষ্ঠিত হল মনোগ্রাহী নৃত্যানুষ্ঠান ‘সৃজনী’। বালি রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের নেপথ্যে ছিল পায়েল ডান্স ট্রুপ। নৃত্য নির্দেশনা ও কোরিওগ্রাফিতে মৌসুমী ভাণ্ডারী।

মনোগ্রাহী অনুষ্ঠান
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ১০৩ জন নৃত্যশিল্পীর উপস্থাপনায় অনুষ্ঠিত হল মনোগ্রাহী নৃত্যানুষ্ঠান ‘সৃজনী’। বালি রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের নেপথ্যে ছিল পায়েল ডান্স ট্রুপ। নৃত্য নির্দেশনা ও কোরিওগ্রাফিতে মৌসুমী ভাণ্ডারী। অনুষ্ঠানের সূচনা হয় ‘প্রণবালয়া’ মিউজিক ট্র্যাকের মাধ্যমে। দেবীর আবাহনকে কেন্দ্র করে ভক্তিমূলক এই নৃত্য সমগ্র অনুষ্ঠানের সুর ধরে রাখে। এরপর পরিবেশিত হয় ‘কানুর প্রীতি’, ‘নটখট বাঁশিওয়ালা’, ‘ঈশ্বর ও মানবী’ সহ একাধিক উপস্থাপনা। বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। বিশিষ্ট শিল্পীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় মঞ্চে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ