Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আকর্ষণীয় কনসার্ট

আগামী ১ নভেম্বর আয়োজিত হতে চলেছে ‘ইউনিটি কনসার্ট ২০২৫’। এদিন দুপুর ১টা থেকে কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে বসবে এই সংগীতের আসর

আকর্ষণীয় কনসার্ট
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আগামী ১ নভেম্বর আয়োজিত হতে চলেছে ‘ইউনিটি কনসার্ট ২০২৫’। এদিন দুপুর ১টা থেকে কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে বসবে এই সংগীতের আসর। ভারতের খ্যাতনামা ব্যান্ডের শিল্পীরা উপস্থিত থাকছেন এই অনুষ্ঠানে। ‘চন্দ্রবিন্দু’র অনিন্দ্য চট্টোপাধ্যায়, ‘লক্ষ্মীছাড়া’র দেবাদিত্য চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, রাজীব মিত্র ও ‘ফসিলস’র রূপম ইসলাম, দীপ ঘোষ, তন্ময় দাস, প্রসেনজিৎ চক্রবর্তীরা পারফর্ম করবেন। সম্প্রতি আয়োজিত একটি প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন ‘ইউফোরিয়া’র ড. পলাশ সেন। অনুষ্ঠানের উদ্যোক্তা গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। অভিনব এই কনসার্ট প্রসঙ্গে রূপম বলেন, ‘সংগীতের কোনও সীমা নেই। যখন বিভিন্ন যুগ ও অঞ্চলের ব্যান্ড একসঙ্গে গান করে, তখন সুর হয়ে ওঠে আমাদের একতার উৎসব। এই কনসার্ট সেই মিলনের প্রতীক।’ অনিন্দ্যর বক্তব্য, ‘বাংলা ব্যান্ডের স্পিরিট আমাদের সকলকে বেঁধে রেখেছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ