Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোগ্রাহী আয়োজন

হাওড়াবাসীর কাছে গান ও কবিতার একটি সুপরিচিত প্রতিষ্ঠান ‘গানের খেয়া’। সংস্থার পরিচালনায় আছেন মোনালিসা চৌধুরি

মনোগ্রাহী আয়োজন
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• হাওড়াবাসীর কাছে গান ও কবিতার একটি সুপরিচিত প্রতিষ্ঠান ‘গানের খেয়া’। সংস্থার পরিচালনায় আছেন মোনালিসা চৌধুরি। ২০০৬ সাল থেকে তাদের যাত্রা শুরু। প্রতিবছর তাদের ছাত্রছাত্রীরা খুব দক্ষতার সাথে রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করে আসছে। এই বছর ২১শে জুন হাওড়ার দানেক শেখ লেনে দিনান্ত আসর সভাঘরে অনুষ্ঠান উজ্জাপিত হয়। মঞ্চসজ্জা থেকে ছাত্রছাত্রীদের উপস্থাপনা ছিল অত্যন্ত মনোগ্রাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী রবীন ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায়, নবনীতা দে ও সোনালী গুপ্ত প্রমুখ। এই মনোগ্রাহী অনুষ্ঠান উপভোগ করেন দর্শক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ