Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে বন্ধুদের মারে সংজ্ঞাহীন পড়ুয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

টিফিনের সময় স্কুলের ভিতর সহপাঠীদের বেধড়ক মারধরে জখম হল এক পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি মুক্তারাম হাইস্কুলে। আহত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

স্কুলে বন্ধুদের মারে সংজ্ঞাহীন  পড়ুয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: টিফিনের সময় স্কুলের ভিতর সহপাঠীদের বেধড়ক মারধরে জখম হল এক পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি মুক্তারাম হাইস্কুলে। আহত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এদিন প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক মহলে। প্রশ্ন উঠেছে স্কুলের নিরাপত্তা নিয়ে। বর্তমানে ওই পড়ুয়া বিপন্মুক্ত হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি।

Advertisement

আহত পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্র। অভিযোগ, টিফিন চলাকালীন এক সহপাঠী তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। সে বেরিয়ে যেতে চাইলে ওই সহপাঠী তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আরও দু’জন তাকে বেধড়ক মারধর করে। ওই ছাত্রটির বুকে ও পিঠে একের পর এক ঘুসিও মারা হয়। আতঙ্কে সে অচেতন হয়ে পড়ে। এরপর শিক্ষকরা তাকে উদ্ধার করে বালিটিকুরি ইএসআই হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পাঠানো হয়। বাড়িতে ফেরার পর ওই ছাত্র আতংকে কাঁপতে কাঁপতে বলে, ‘মাঝেমধ্যেই ওরা বিনা কারণে আমাকে মারধর করে। স্যরদের জানালে আরও বেশি করে মারে। এখন স্কুলে যেতে ভয় লাগছে।’ আক্রান্ত ছাত্রের মা বলেন, ‘স্কুল থেকে ফোন আসতেই সেখানে যাই। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখি, ছেলেকে বেধড়ক মারা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ যেন ছাত্রদের উপর নজরদারি আরও বাড়ায়, সেই আবেদন জানিয়েছি।’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর খাঁ বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করা হয়েছে। তাদের শুধু পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।’ এদিকে, সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। দুই অভিভাবকের প্রশ্ন, ‘স্কুলে ক্যামেরা থাকা সত্ত্বেও যদি ছাত্রদের উপর কর্তৃপক্ষের নজরদারি না থাকে, তাহলে কীসের ভরসায় ছেলেদের স্কুলে পাঠাব?’

Advertisement
সম্পর্কিত সংবাদ