Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আইসক্রিমে পোকা! ক্ষমা চাইল কারখানা কর্তৃপক্ষ

আইসক্রিমে পোকা! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির শোভাবাড়ি এলাকায়।

আইসক্রিমে পোকা! ক্ষমা চাইল কারখানা কর্তৃপক্ষ
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

জলপাইগুড়ি: আইসক্রিমে পোকা! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির শোভাবাড়ি এলাকায়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায় ওই আইসক্রিম তৈরি হয়। প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদের কোনও উল্লেখ ছিল না। রবিবার দুপুরে এলাকায় গাড়ি নিয়ে ফেরি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে ছেলেকে আইসক্রিম কিনে দেন জনৈক রুম্পা কর্মকার। প্যাকেট ছিঁড়তেই দেখা যায়, আইসক্রিমে পোকা। এরপরই ওই আইসক্রিম বিক্রেতাকে আটকে রেখে কারখানার মালিককে খবর দিতে বলেন। কিছুক্ষণ পর ওই আইসক্রিম কারখানার ম্যানেজার বরুণ রায় এসে ভুল স্বীকার করেন গ্রামবাসীর কাছে। উত্তেজিত বাসিন্দারা গাড়িতে থাকা সব আইসক্রিম নষ্ট করে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ