আহত অভিনেত্রী রশ্মিকা মন্দানা। বর্তমানে ‘রানাবলী’ ও ‘মাইসা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। দু’টি ছবিতেই একাধিক অ্যাকশন ও নাচের দৃশ্য রয়েছে। তেমনই একটি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে নিতম্বে আঘাত পেয়েছেন অভিনেত্রী। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ছ’সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। এর জেরে দুই ছবিরই শ্যুটিং শিডিউল পিছচ্ছে বলে খবর। পুরোপুরি সুস্থ হওয়ার পরই সেটে ফিরবেন নায়িকা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। চলতি বছরের শুরুতে গাঁটছড়া বেঁধেছেন রশ্মিকা ও বিজয় দেবেরাকোন্ডা। সদ্য মুক্তি পেয়েছে রশ্মিকা অভিনীত ‘ককটেল ২’। দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সেই সিনেমা।



