Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বাঁচাতে উদ্যোগ

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে বাঁচাতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ। অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন শেয়ার বাজার খোলার পরিকল্পনা। বিস্তারিত পড়ুন।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বাঁচাতে উদ্যোগ
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১১৮ বছরের পুরানো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বাঁচাতে উ঩দ্যোগী হল রাজ্য সরকার। সোমবার বাজেট প্রস্তাবে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ‘নানা আইনি জটিলতায় এই শেয়ার বাজার প্রায় বন্ধ হওয়ার মুখে। আমরা এটি ফের চালু করার ক্ষেত্রে সাহায্য করব। কলকাতাকে ফিনান্সিয়াল ক্যাপিটাল হিসাবে ফের তুলে ধরতে সাহায্য করবে এই এক্সচেঞ্জ।’ এ প্রসঙ্গে সিএসই’র চেয়ারম্যান দীপঙ্কর বসু বলেন, ‘শতাব্দীপ্রাচীন এই শেয়ার বাজার ২০১৩ সালের ৪ এপ্রিল থেকে বন্ধ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবির সঙ্গে আইনি জটিলতাতেই তা বন্ধ রয়েছে। বাংলায় এসে ২০২১ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, এখানে ক্ষমতায় এলে তাঁরা কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনরায় চালু করার উদ্যোগ নেবেন। সেই আশা নিয়েই আমরা  বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায় এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গে দেখা করি। এটি অত্যন্ত আনন্দের যে এবার বাজেটে এই শেয়ার বাজার খোলার উদ্যোগ ঘোষিত হয়েছে। আশা করব, রাজ্য ও কেন্দ্র উদ্যোগ নিয়ে সেবির সঙ্গে আলোচনায় স্টক এক্সচেঞ্জ খোলার ব্যাপারে জটিলতা কাটাতে সমর্থ হবে।’ এই স্টক এক্সচেঞ্জের বোর্ড সেক্রেটারিয়েটের শঙ্করলাল সিং বলেন, ‘আমাদের কাছে যে তহবিল আছে, তাতে আমরা নিজেরাই এক্সচেঞ্জটি বছর খানেক চালিয়ে নিয়ে যেতে পারব। এখানে এখনও দেড় হাজারের বেশি সংস্থা নথিভুক্ত রয়েছে। যদি আবার ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু হয়, তাহলে ব্রোকার ও কর্মীরা ফের উপার্জনে ফিরতে পারবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ