Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে ৮৪ লক্ষ ফল গাছের চারা বিলির উদ্যোগ

রাজ্যে ৮৪ লক্ষ ফল গাছের চারা বিলির উদ্যোগ
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার ৮৪ লক্ষ ফল গাছের চারা বিলির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের উদ্যানপালন দপ্তর। যদিও তা গতবারের তুলনায় কিছুটা কম। দপ্তরের দাবি, ফলের বাগানে গাছের চারা রোপণের পরিসর কমায় চারা বিলির পরিমাণ কম করা হয়েছে। তবে এবার নতুন ফল হিসেবে আভাকাডোর চারা বিলির পরিকল্পনা করা হয়েছে। এখন সবটাই নির্ভর করছে, কত চারা পাওয়া যাবে, তার উপর। পর্যাপ্ত সংখ্যায় আভাকাডোর চারা পেলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তা দেওয়া হবে বলে ঠিক হয়েছে। জেলায় জেলায় আম, কাঁঠাল, নারকেল ইত্যাদি ফল গাছের চারা পৌঁছে দেওয়া হবে ব্লক ও পঞ্চায়েত অফিসে। সেখান থেকেই বণ্টন করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ