Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইনফোসিসকে দু’কোটি জরিমানা

এবার ফ্রান্সে আইনি জটিলতায় জড়াল ইনফোসিস। তবে দীর্ঘ সময় কাজ করানোর জন্য নয়। বরং কর্মীদের কাজের সময়ের সঠিক রেকর্ড সংরক্ষণে ব্যর্থ হওয়ার অভিযোগে সংস্থাটিকে জরিমানা করা হয়েছে।

ইনফোসিসকে দু’কোটি জরিমানা
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। এমন নিদান দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। এবার ফ্রান্সে আইনি জটিলতায় জড়াল ইনফোসিস। তবে দীর্ঘ সময় কাজ করানোর জন্য নয়। বরং কর্মীদের কাজের সময়ের সঠিক রেকর্ড সংরক্ষণে ব্যর্থ হওয়ার অভিযোগে সংস্থাটিকে জরিমানা করা হয়েছে। ফ্রান্সের রিজিওনাল লেবার অথরিটি ইনফোসিসের উপর ১ লক্ষ ৭৫ হাজার ইউরো জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। অভিযোগ, কর্মীদের কাজের সময় নথিভুক্ত করার জন্য সংস্থার ব্যবহৃত ব্যবস্থা ফ্রান্সের শ্রম আইনের নির্ধারিত মান পূরণ করতে পারেনি। ফ্রান্সের দাবি, ইনফোসিসের কর্মীদের কাজের হিসাব তথা কর্মঘণ্টা রেকর্ডিং ব্যবস্থায় একাধিক ঘাটতি রয়েছে। ফলে তা আইনি শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে ইনফোসিস জানিয়েছে, গত ২৪ জুলাই তারা জরিমানার নোটিস পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংস্থার দাবি, এই জরিমানার ফলে তাদের আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ